Back to Homeপ্রচ্ছদে ফিরুন
Event 01 · Inaugural Lecture · 13 March 2026

(De)Signs Taken for Wonders (De)Signs Taken for Wonders

Provocations on AI, Language, and Authority কৃত্রিম বুদ্ধিমত্তা, ভাষা এবং কর্তৃত্ব নিয়ে প্ররোচনা

Dr. Dibyadyuti Roy · Associate Professor, University of Leeds ড. দিব্যদ্যুতি রায় · অ্যাসোসিয়েট প্রফেসর, ইউনিভার্সিটি অফ লিডস

Online 3:30 PM IST Completed · Recording Available
Engine: Knowledge Producers

Who gets to decide how a language lives online? When AI systems translate, transcribe, and classify Bengali—or any Indian language—whose authority do they draw on, and whose do they displace? ইন্টারনেটে কোনো ভাষার রকমফেরে কোনটা মান্য, কোনটা নয়, তার নির্ধারণ করে কে? যখন কোনো এ আই সিস্টেম বাংলা বা যেকোনো ভারতীয় ভাষাকে অনুবাদ, প্রতিলিপি ও শ্রেণীবদ্ধ করে, তখন কার কর্তৃত্ব প্রাধান্য পায় আর কার গুরুত্বই বা অবহেলিত হয়?

In this inaugural lecture for Platform Bengali, Dr. Dibyadyuti Roy examines the fraught relationship between artificial intelligence, vernacular languages, and the structures of authority that determine which forms of knowledge count as legitimate. Drawing on the broader history of AI, and Prof. Roy's own intersectional work experience, the talk asks why practitioners rooted in Bhasha traditions—content creators, community archivists, language activists—so often hesitate to claim digital methods as their own, and what prevents wider adoption of DH as a methodology beyond metropolitan, English-dominant institutions. প্ল্যাটফর্ম বেঙ্গলির এই উদ্বোধনী বক্তৃতায় ড. দিব্যদ্যুতি রায় কৃত্রিম বুদ্ধিমত্তা, আঞ্চলিক ভাষা, এবং কর্তৃত্বের কাঠামোর মধ্যেকার জটিল সম্পর্ক পরীক্ষা করেছেন। কোন জ্ঞানকে বৈধ বলে গণ্য করা হবে, সেটির নির্ধারণ করে যে কাঠামো, তাকে গভীরভাবে তলিয়ে দেখেছেন। এ আই এর বৃহত্তর ইতিহাস এবং অধ্যাপক রায়ের নিজস্ব আন্তঃবিভাগীয় কাজের অভিজ্ঞতা থেকে এই বক্তৃতা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে। বক্তৃতায় এও উঠে আসবে যে কেন ভাষা নিয়ে নিয়মিত চর্চায় নিয়োজিত মানুষ এখনও বৈদ্যুতিন মানববিদ্যাকে বৃহত্তর পরিসরে গ্রহণের ক্ষেত্রে দ্বিধা প্রকাশ করেন। কীভাবে কন্টেন্ট ক্রিয়েটর, সমাজ সচেতন আর্কাইভিষ্ট, ভাষাকর্মী প্রমুখ পেশার মানুষ আরও বেশি প্রযুক্তি কে গ্রহণ করতে পারেন।

At stake is a provocation: if AI is rapidly reshaping how languages are produced, circulated, and valued, then who should be at the table when decisions about language technology are made—and who is conspicuously absent? মূল প্ররোচনা এটাই: যেহেতু এ আই দ্রুতগতিতে ভাষার উৎপাদন, প্রচলন এবং মূল্যায়নের ধরন বদলে দিচ্ছে, সেক্ষেত্রে ভাষা প্রযুক্তি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় কাদের উপস্থিত থাকা উচিত — আর কাদের অনুপস্থিতিই বা চোখে পড়ার মতো?

Platform Bengali is a foundation project sponsored by the India Foundation for the Arts (IFA) under the Arts Research programme. প্ল্যাটফর্ম বেঙ্গলি ইন্ডিয়া ফাউন্ডেশন ফর দি আর্টসের (আই এফ এ) কলা গবেষণা কার্যক্রমের অন্তর্ভুক্ত একটি ফাউন্ডেশন প্রকল্প।