Digital Humanities and Digital Culture
in the Bangla-Speaking World
বাংলা ভাষাভাষী বিশ্বে ডিজিটাল হিউম্যানিটিজ
এবং ডিজিটাল সংস্কৃতি
A One-Day Academic Conference একদিনের আন্তর্জাতিক আলোচনাচক্র
In association with Ramakrishna Mission Residential College, Narendrapur, part-supported by BNP Paribas, and implemented by India Foundation for the Arts রামকৃষ্ণ মিশন রেসিডেন্শিয়াল কলেজ (স্বশাসিত), নরেন্দ্রপুর-এর সহযোগিতায়, বিএনপি পারিবা-এর আংশিক সহায়তায়, এবং ইন্ডিয়া ফাউন্ডেশন ফর দ্য আর্টস-এর বাস্তবায়নে
About the Conference সম্মেলন সম্পর্কে
Platform Bengali: Digital Humanities and Digital Culture in the Bangla Speaking World is a one-day hybrid academic conference that seeks to bring together scholars from literary and cultural studies, linguistics, media studies, and the Digital Humanities to examine how digital technologies are reshaping the Bengali language, its cultural production, and the institutions that sustain it. প্ল্যাটফর্ম বাংলা: বাংলা ভাষাভাষী বিশ্বে ডিজিটাল হিউম্যানিটিজ এবং ডিজিটাল সংস্কৃতি একটি একদিনের হাইব্রিড আলোচনাচক্র, যেখানে সাহিত্য ও সাংস্কৃতিক অধ্যয়ন, ভাষাবিজ্ঞান, মিডিয়া স্টাডিজ এবং ডিজিটাল হিউম্যানিটিজের গবেষকদের একত্রিত করা হবে — ডিজিটাল প্রযুক্তি কীভাবে বাংলা ভাষা, তার সাংস্কৃতিক উৎপাদন এবং তাকে ধারণকারী প্রতিষ্ঠানগুলিকে পুনর্গঠিত করছে, তা পর্যালোচনা করতে।
Spoken by over 270 million people across national borders, diaspora networks, and digital platforms, Bengali is undergoing a transformation that is at once linguistic, aesthetic, and institutional. The rise of social media, streaming platforms, YouTube content creation, machine translation, and AI-driven language tools has generated new registers, audiences, and modes of cultural participation that existing disciplinary frameworks struggle to account for. জাতীয় সীমানা, প্রবাসী নেটওয়ার্ক এবং ডিজিটাল প্ল্যাটফর্মে ২৭ কোটিরও বেশি মানুষের মুখের ভাষা বাংলা আজ একটি রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে — যা একই সঙ্গে ভাষাগত, নান্দনিক এবং প্রাতিষ্ঠানিক। সামাজিক মাধ্যম, স্ট্রিমিং প্ল্যাটফর্ম, ইউটিউব কনটেন্ট নির্মাণ, মেশিন ট্রান্সলেশন এবং এআই-চালিত ভাষা সরঞ্জামের উত্থান নতুন রেজিস্টার, দর্শক এবং সাংস্কৃতিক অংশগ্রহণের ধরন তৈরি করেছে, যা বিদ্যমান শাস্ত্রীয় কাঠামো দিয়ে ব্যাখ্যা করা কঠিন।
Situated at the intersection of Digital Humanities and Digital Culture studies, the conference introduces conceptual vocabularies, including "platform vernaculars" and "vernacular remediation," to make sense of rapidly evolving, multimodal, and often ephemeral digital objects in Bengali. ডিজিটাল হিউম্যানিটিজ ও ডিজিটাল কালচার স্টাডিজের সংযোগস্থলে অবস্থিত এই সম্মেলন "প্ল্যাটফর্ম ভার্নাকুলার" এবং "ভার্নাকুলার রেমিডিয়েশন"-এর মতো ধারণাগত পরিভাষা উপস্থাপন করে — বাংলার দ্রুত বিকশিত, বহুমাধ্যমিক এবং প্রায়শই ক্ষণস্থায়ী ডিজিটাল বস্তুগুলিকে বোঝার জন্য।
Themes and Topics বিষয় ও প্রসঙ্গ
We invite contributions that engage with the following four thematic clusters: আমরা নিম্নলিখিত চারটি বিষয়-গুচ্ছের অন্তর্গত প্রবন্ধ আহ্বান করছি:
- Emerging trends in digital syntax, orthography, and neologisms. ডিজিটাল বাক্যগঠন, বানানরীতি ও নতুন শব্দের উদীয়মান ধারা।
- Code-switching, transliteration, and Banglish on written Bengali. লিখিত বাংলায় কোড-সুইচিং, লিপ্যন্তর এবং বাংলিশ।
- Pedagogy in the age of AI, machine translation, and learning tools. কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন ট্রান্সলেশন ও শিক্ষণ সরঞ্জামের যুগে শিক্ষাপদ্ধতি।
- Computational and corpus-based approaches to studying language change. ভাষা পরিবর্তন অধ্যয়নে কম্পিউটেশনাল ও কর্পাস-ভিত্তিক পদ্ধতি।
- Evolution of blogs, literary portals, and web magazines. ব্লগ, সাহিত্যিক পোর্টাল ও ওয়েব পত্রিকার বিবর্তন।
- Register formation on Facebook, Instagram, and X/Twitter. ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্স/টুইটারে রেজিস্টার গঠন।
- Memes as vernacular archives: humour, subversion, and remix culture. দেশীয় আর্কাইভ হিসেবে মিম: হাস্যরস, বিদ্রোহ ও রিমিক্স সংস্কৃতি।
- Linguistic innovation among YouTube content creators. ইউটিউব কনটেন্ট নির্মাতাদের মধ্যে ভাষাগত উদ্ভাবন।
- New visual regimes in OTT series, vertical films, and micro-dramas. ওটিটি সিরিজ, ভার্টিকাল ফিল্ম ও মাইক্রো-নাটকে নতুন দৃশ্যমান রীতি।
- Audio storytelling: podcasts, audio dramas, and radio afterlives. শ্রাব্য আখ্যান: পডকাস্ট, অডিও নাটক ও বেতারের উত্তরজীবন।
- Literary culture: digital book fairs and internet microcelebrities. সাহিত্যিক সংস্কৃতি: ডিজিটাল বইমেলা ও ইন্টারনেট মাইক্রোসেলিব্রিটি।
- DH tools, archives, and projects (e.g., Bichitra, Shabdakalpa). ডিএইচ সরঞ্জাম, আর্কাইভ ও প্রকল্প (যেমন, বিচিত্রা, শব্দকল্প)।
- Informal digital archives, piracy networks, and volunteered labour. অনানুষ্ঠানিক ডিজিটাল আর্কাইভ, পাইরেসি নেটওয়ার্ক ও স্বেচ্ছা-শ্রম।
- Transnational Bengali: migration, diaspora, and borderless practices. আন্তর্জাতিক বাংলা: অভিবাসন, প্রবাসী সম্প্রদায় ও সীমানাহীন চর্চা।
- Transformation of cultural marketing, trailers, and PR registers. সাংস্কৃতিক বিপণন, ট্রেলার ও পিআর রেজিস্টারের রূপান্তর।
- Language policy, standardisation, and documenting vernacular shifts. ভাষা-নীতি, মানকরণ এবং দেশীয় পরিবর্তনের নথিভুক্তি।
- Politics of platform governance and algorithmic mediation. প্ল্যাটফর্ম পরিচালন ও অ্যালগরিদমিক মধ্যস্থতার রাজনীতি।
Indicative Timeline সম্ভাব্য সময়সূচি
Publication: Select papers will be invited for inclusion in a peer-reviewed edited volume (Bloomsbury has expressed strong interest). আমরা মৌলিক, অপ্রকাশিত প্রবন্ধের প্রস্তাব আহ্বান করছি (২০ মিনিটের উপস্থাপনা)। ৩০০-৫০০ শব্দের সারসংক্ষেপ, একটি সম্ভাব্য শিরোনাম, সর্বোচ্চ তিনটি বিষয়-কীওয়ার্ড এবং একটি সংক্ষিপ্ত লেখক পরিচিতি (১০০-১৫০ শব্দ) Word (.docx) ফরম্যাটে পাঠাতে হবে।
প্রকাশনা: নির্বাচিত প্রবন্ধগুলি একটি পিয়ার-রিভিউড সম্পাদিত সংকলনে অন্তর্ভুক্তির জন্য আমন্ত্রণ জানানো হবে (ব্লুমসবেরি গভীর আগ্রহ প্রকাশ করেছে)।
Conference Convenor: Pranab K Mondal
Volume Editors: Prithu Halder, Debapriya Basu, Spandan Bhattacharya